
ইলিয়াছ হায়দার: শিবপুরে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস পার্টি ও প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠিত।
(২৯ নভেম্বর) বুধবার সকালে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস পার্টি এবং প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তির প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের কর্ণধার নূর মো: রুহুল ছগীর, মো: আবদুল বারি , ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বীনা রানী সরকার, এস এম সির সহ সভাপতি ও শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান সহ সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং অভিভাবক মন্ডলী।
সহকারী শিক্ষক ছাদিয়া আফরিন দিপা এবং শিক্ষার্থীদের মায়েদের আন্তরিকতা ছিল দৃশ্যমান। আলোচনা,
কেক কাটা, শেষে সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনে রাখার মত।