
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চর উজিলাব পশ্চিম পাড়া পল্লী উন্নয়ন যুব সংঘের সদস্যবৃন্দ ও এলাকার মুরুব্বি ও যুব সমাজের সার্বিক সহযোগীতায় বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বেলাব উপজেলার চর উজিলাব চর উজিলাব পশ্চিম পাড়া আঃ হাই মুন্সী বাড়ী জামে মসজিদে
ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে এবং চর উজিলাব পশ্চিম পাড়া আঃ হাই মুন্সী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মুর্শিদ আলমের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সম্রাট।
প্রধান বক্তা ছিলেন খাজা মইনুদ্দীন চিশতি (রহঃ) আজমীর শরিফের খাদেম মাওলানা রুহুল আমিন চিশতী। প্রধান আকর্ষণ ছিলেন হাফেজ সোহেল আহমেদ আল ক্বাদরী, বিশেষ বক্তা ছিলেন জয়বাংলা বাজার জামে মসজিদের খতিব ও গাউছিয়া তাহফিজুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম।