
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
বেলাব উপজেলার বারৈচা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ডাইরেক্টর, শেয়ার হোল্ডার, কনসালটেন্ট এবং সকল স্টাফদের নিয়ে (১১ মার্চ) মঙ্গলবার উপজেলা বারৈচা বেলাব রোডে মুজিবর কমপ্লেক্সের ২য় তলায় বারৈচা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান
মোঃ নজরুল ইসলাম বলেন আগামী দিনগুলোতে বারৈচা ডায়াগনস্টিক সেন্টার বেলাবসহ নরসিংদী বাসীকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিতে প্রস্তুত আছে। তিনি সকল স্টাফকে রোগীদের প্রতি সর্বোত্তম আচরণের আহবান জানান।