
মোঃ বাদল মিয়া, বেলাব ( নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১১ টায় বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদে ১৪৩ জন ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীদের মাঝে ৫ বস্তা করে মোট ১৫০ কেজি চাল বিতরণ করা হয়।
ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীদের মাঝে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) লক্ষন কুমার রায়, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, সচিব মোঃ ইমরুল কয়েস, ইউপি সদস্য মোঃ স্বপন মিয়া, হযরত আলী সেবক, মোঃ মিলন মিয়া, মোঃ অহিদ মিয়া, আলমগীর হোসেন, তাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে খাদ্য সহায়তা হিসেবে ১৫০ কেজি চাল পেয়ে তারা খুবই খুশি। উপকারভোগীরা বলেন ঈদের আগে চাল পেয়ে আমাদের সবারই উপকার হয়েছে। আশাকরি পরিবার নিয়ে সবার ঈদ আনন্দে কাটবে ।