
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়াছেন এলাকাবাসী, অভিভাবক বৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
এলাকাবাসী, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা।
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ হারিছুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন, শিক্ষাক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ ইদ্রিছ মিয়া, ইউপি সদস্য হযরত আলী সেবক,দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য জগৎ মোল্লা,
দেওয়ানের চর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু,
শিক্ষক আমিনুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রেহেনা পারভিন, আলমগীর হোসেন, মোঃ রাসেল আহমেদ, সাবেক শিক্ষক কামরুল ইসলামসহ অন্যন্যা শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।