১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

উজিলাব সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান প্রেসিডেন্সি এওয়ার্ডে ভূষিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 178 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উজিলাব সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সি এওয়ার্ডে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে হলরুমে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান হাতে এওয়ার্ড তুলে দেন প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন,
প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীসহ প্রমুখ।
এই পুরস্কার শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, যা তাঁর নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। মো: অহিদুজ্জামান নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে স্কুলটি শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়ে মো: অহিদুজ্জামান বলেন, “এটি আমার একার অর্জন নয়, বরং আমার সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করে যেতে চাই।” স্থানীয়রা জানান, তাঁর নেতৃত্বে স্কুলটি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই অর্জন শুধু মো: অহিদুজ্জামানের নয়, বরং পুরো বেলাব উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহী করে তুলবে বলে সবাই আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category