১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে বাইসাইকেল, সেলাই মেশিন ও স্যানাটারী প্যাড বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 131 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী  জেলার বেলাব উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের আওতায় বাইসাইকেল সেলাই মেশিন ও স্যানাটারী প্যাড মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ
করা হয়েছে।
শনিবার(২৩ আগষ্ট) দুপুরে উপজেলার হোসেননগর পাইট হাই স্কুলে মাঠে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ( সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন নগর পাইলট হাই স্কুলের সভাপতি মোঃ সাহিদ হোসেন, নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস,এম আব্দুল খালেক, বেলাব থানর অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানসহ প্রমুখ।বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে প্রায় ১ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ১০ মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের বেঁচে যাওয়া সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করতে পারব। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। ১৬ জন দরিদ্র নারীর মাঝে ১৬টি সেলাই মেশিন ও ১৫জন শিক্ষার্থীর মাঝে ২৫টি বাইসাইকেল এবং সকল ছাত্রী শিক্ষার্থীদের মাঝে প্রায় দেড় হাজার স্যানাটারী প্যাড বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category