১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ করতে গিয়ে বর কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 125 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে এক বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম।

আটক শফিকুল ইসলাম (২৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চর কাউনিয়া গ্রামের মো. দুলা মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেলাবো উপজেলার দাপুনিয়া গ্রামের মোল্লা বাড়ির জামাল মোল্লার অপ্রাপ্তবয়স্ক (১৪ বছরের) মেয়ের সঙ্গে শফিকুল ইসলামের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনে পক্ষসহ বরযাত্রীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category