
ইতি খানম, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা
জনাব মোঃ আজগর হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে শুভেচ্ছা নিরন্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(০৫ ডিসেম্বর) মঙ্গলবার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আজগর হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘শুভেচ্ছা নিরন্তর’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি ড. বদিউল আলম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ জনাব মোঃ আজগর হোসেন এর সাথে অতিবাহিত কর্মকাল নিয়ে স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির সার্বিক মঙ্গল, কর্মময় ভবিষ্যত ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সভাপতি তাঁর বক্তব্যে জনাব মোঃ আজগর হোসেন নরসিংদী জেলার রায়পুরায় অতিবাহিত কর্মকালে সকল ক্ষেত্রে যোগ্যতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন মর্মে অভিমত ব্যক্ত করেন।