১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:২৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মাধবদী থানার আলোচিত আমেনা হত্যার মূল আসামী নূর মোহাম্মদ ওরফে নূরাসহ গ্রেফতার ৭ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 76 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

আজ বেলা ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

(১০ ফেব্রুয়ারি) ২০২৬খ্রি. ১১.০০ ঘটিকায় বাদীর মেয়েকে প্রথমত ফুসলিয়ে অপহরণপূর্বক কোতোয়ালিরচর সাকিনস্থ হোসেন বাজারে চৈতি টেক্সটাইল মিলের পিছনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষন এবং পরবর্তীতে আসামীগণ ধর্ষনের ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অতঃপর ঘটনার ধারাবাহিকতায় ২৫/০২/২০২৬খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় এজাহারনামীয় আসামীরা পরস্পর যোগাসাজসে কোতয়ালীরচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে ভিকটিমের স্বামী ও ভিকটিমকে পথরোধ করতঃ বাদীর স্বামীর নিকট হতে বাদীর মেয়েকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। সর্বশেষ ২৬/০২/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় বাদীর মেয়েকে কোতয়ালিরচর দড়িকান্দী সাকিনস্থ মোঃ জাকির হোসেন এর সরিষা ক্ষেতের উপর হতে মৃত অবস্থায় উদ্ধার করে। আসামীরা বাদীর মেয়েকে মেরে লাশ গুম করার জন্য মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতয়ালিরচর দড়িকান্দী সাকিনস্থ মোঃ জাকির হোসেন এর সরিষা ক্ষেতের উপর রেখে যায়।

নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর আমেনা হত্যার মূল অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে মাওনা, গাজীপুর ও আরেক অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর, ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। আলোচিত এ ঘটনায় ০৪ ধর্ষকসহ মোট গ্রেফতার ০৭ জন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ২। এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, সাদু খলিফার বাড়ী, ৯নং ওয়ার্ড, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৪। গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৫। আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-নাজিম, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৬। মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা- নরসিংদী, ৭। মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category