
কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী।
সোমবার (১৬ মার্চ) নরসিংদী জেলা পুনাক প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন পুনাক, নরসিংদীর সভানেত্রী আজমীরা পারভীন। এসময় পুনাক নরসিংদীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি এবং শিশুদের পোশাকসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নতুন পোশাক হাতে পেয়ে সুবিধাভোগীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।