৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১১:১১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন দিদারুল ইসলাম দিদার

বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 20 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রবিবার (৬ এপ্রিল) তারিখে স্বাক্ষরিত বেলাবো উপজেলা কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুমোদিত কমিটিতে বেলাবো উপজেলা শাখায় ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন’সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বেলাবো রোড থেকে শুরু করে বারৈচা বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়ককের প্রধান গলি প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন।

এসময় প্রধান মন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি),ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক-নাসির উদ্দিন নাসির, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতকে ধন্যবাদ জানান নেতারা।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবাগত সভাপতি। উল্লেখ্য কমিটি ঘোষণার পর থেকেই উপজেলায় ও বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করে আসছে ছাত্রদল নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category