১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক রায়পুরায় মাদ্রাসা শিক্ষক ধর্ষণকারী, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার বেলাবতে ৪০ পিচ ইয়াবা’সহ ৩ জন গ্রেফতার ফুয়াদের পক্ষ থেকে অনুকে শুভ জন্মদিন রায়পুরায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা বেলাবতে মধ্য রাতে অভিযান অনৈতিক কর্মকান্ডের জন্য ৫ জন আটক রায়পুরায় মাদকের বিরুদ্ধে অভিযান, ২ জনের কারাদণ্ড নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
  • 21 Time View

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন পেশায় একটি যানবাহনের চালক এবং তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। প্রায়ই সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন এবং তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিরোধের একপর্যায়ে স্বামী সুজন তার স্ত্রী আফিয়া আক্তারকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফিয়া আক্তার পাঁচ সন্তানের জননী। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে রায়পুরা থানা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এদিকে, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category