
ইলিয়াছ হায়দার, শিবপুর প্রতিনিধি:
শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও গ্রামে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের চেয়ার সেটিং, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন, ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রমুখ।
আয়োজনে- ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট, ফিরোজা আরিফ ফাউন্ডেশন ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা, ফিরোজা আরিফ যুব উন্নয়ন সংস্থা।