১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

আজ পবিত্র “শবে বরাত”

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪,
  • 288 Time View

 

নিজস্ব প্রতিবেদক:

শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী।আজ সেই পবিত্র “শবে বরাত”। আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা।

হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দারগুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।শবে বরাত উপলক্ষে রাসুলে আকরাম (সা:) দুটি জিনিস করার জন্য বলেছেন। (১) রাত জেগে আল্লাহর ইবাদত করা। যেমন–নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, তাসবিহ পাঠ করা। দোয়া-দরুদ, তওবা-ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। (২) রোজা রাখা, নবী কারিম (সা:) গোটা শাবান মাস রোজা রাখতেন। তাই এ মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ।
বিশেষ করে আল্লাহর রসুল (সা:) বলেছেন, এই রাত জেগে ইবাদত কর আর দিনে রোজা রাখ।শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী (সা:) বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার সব চেয়ে নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ ভাবে বান্দাদের ডাকতে থাকেন।

এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী (সা:) বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন।কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়।
মহানবী (সা:)বলেন, ‘শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন। তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচারী, মা-বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না।

এ বিশেষ ফজিলত পুর্ণ এ রাত্রিতে আতশবাজিতে মেতে না উঠে প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর ইবাদতে মশগুল থাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category