১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মোবাইল চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে খুনের ২৪ ঘন্টা পেরোতেই ঘাতক স্বামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 157 Time View

 

হাবিব উল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শিউলি আক্তার নামে এক গৃহবধুকে মোবাইল চার্জারের তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী রুবেল রানা বিরুদ্ধে।
উক্ত ঘটনাটি গত সোমবার উপজেলার কৃষ্ণপুর হিন্দু পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী রুবেল রানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সাত গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।

ঘটনার পরপরই নিহত গৃহবধুর মা রাখি বেগম মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী রুবেল রানা পলাতক ছিলেন।

উক্ত ঘটনার ২৪ ঘটনা পেরোতেই মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘাতক রুবেল রানা কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

এলাকাবাসী জানান, আনুমানিক ৫-৬ বছর আগে শিউলি আক্তার জীবিকার সন্ধানে সৌদি আরবে চলে যায়। এবং সঙ্গে কাজের সুবাদে সেখানে রুবেল রানার সঙ্গে পরিচয় হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত দেড় বছর আগে রুবেল রানা ও তাঁর স্ত্রী শিউলি কে নিয়ে নিজ বাড়িতে আসেন।
এবং গত ৬ মাস যাবত রুবেল রানা স্ত্রী শিউলি আক্তারের বাবার বাড়ি মনোহরদীতে বসবাস করতেন বলে জানা যায়।

ঘাতক স্বামী রুবেল রানা শশুর বাড়ি থেকে বিদেশে পাড়ি জমানো চেষ্টা করলে, সেই আশা ভেস্তে যায়। এক পর্যায়ে রুবেল রানা বিদেশে যেতে না পারার কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানান এলাকাবাসী।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় নিহতের মা রাখি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবং হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category