১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৫৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রাস্তার ইট বিক্রি করলেন চেয়ারম্যান-মেম্বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪,
  • 166 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় পাঁচ শ মিটার রাস্তার পুরোনো ইট তুলে বিক্রি করা হচ্ছে। রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম (তপন) ও দুই ইউপি সদস্য কাজল মিয়া ও এসডু মিয়া এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ওই দুই ইউপি সদস্যের মতামতের ভিত্তিতেই উপজেলার গোকলনগর এলাকার বাসিন্দা সেলিম মিয়া রাস্তার ইট শ্রমিক দিয়ে তুলে তার বাড়ির আঙিনায় নিয়ে যান। পরে সেখান থেকে দুই হাজার ইট তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামের কাছে ১৫ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন সেলিম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের গোকলনগর এলাকায় নির্মিত ইটের সলিং এর রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। পরে পুনরায় রাস্তাটি নির্মাণের জন্য তিন মাস আগে দরপত্র আহবান করা হয়। পরে এ কাজ পান স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে ২০১৭-১৮ অর্থ বছরের নরসিংদী জেলা পরিষদ ও রাধানগর ইউনিয়ন পরিষদ যৌথ ব্যয়ে গোকলনগরে আসাদ মিয়ার দোকান থেকে হাসিন মিয়ার বাড়ি পর্যন্ত পাঁচ শ মিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ইট দিয়ে ঘর তৈরী করছেন তিনজন রাজমিস্ত্রি। দুজন নারী পুরোনো ইটের গায়ে থাকা ময়লা পানি দিয়ে ধুয়ে পরিস্কার করছেন। পাশেই সারিবদ্ধ ভাবে রাখা আছে রাস্তার পুরোনো ইট। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন সেলিম মিয়া। কথা বলে জানা যায়, সেলিম আগে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ছিলেন। এলাকায় তিনি বর্তমান ইউপি চেয়ারম্যানের বিশ^স্ত ব্যক্তি হিসাবে সবার কাছে পরিচিত।

সেলিম মিয়া জানান, চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে স্থানীয় শ্রমিকদের দিয়ে রাস্তার ইটগুলো তুলে তার বাড়ির আঙিনায় রাখেন। ইটগুলো আনতে তার ৫৫ হাজার টাকা শ্রমিক ও গাড়িভাড়া বাবদ ব্যয় হয়েছে। সেই ব্যয়ের ভাউচার দিলেও ইউনিয়ন পরিষদ টাকা দিতে পারছেন না। পরে শ্রমিক ও গাড়িভাড়া পরিশোধ করতে দুই হাজার ইট পনেরো হাজার টাকায় বিক্রি করেন তিনি।

এদিকে ওই রাস্তা থেকে শ্রমিক দিয়ে কত হাজার ইট তুলেছেন এ তথ্য দিতে রাজি হননি সেলিম।

সরকারি রাস্তার ইট বিক্রির সুযোগ নেই বলে জানান রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন। তিনি বলেন, ইট বিক্রি হয়ে থাকলে ইউপি মেম্বারদের এই দায় নিতে হবে। আমার সাথে আলাপ করে তারা এ কাজ করেনি। এর দায়ভার আমি নিবনা।

রাস্তার ইট বিক্রির দায় স্বীকার করে রাধানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এসডু মিয়া বলেন, ‘ইট তুলে আনতে শ্রমিক ও গাড়িভাড়া বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। সেই টাকা পরিশোধ করতে কিছু ইট বিক্রির জন্য বলেছি’।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘সরকারি রাস্তার ইট বিক্রির কোন সুযোগ নেই। এব্যাপারে খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category