১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক ২০২৩-২৫ নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 196 Time View

 

ইতি খানম, নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছ সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাকির হোসেন ভূইয়া। রবিবার (১৯ নভেম্বর) নরসিংদী প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ ক্লাবের কার্যনির্বাহী পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশন’র নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, কোষাধ‍্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূইয়া নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মোঃ মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মোঃ আকরাম হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মোঃ বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

আগামী দুই বছর নির্বাচিত কার্যকরি পরিষদের সদস‍্য দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category