১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

শাবিপ্রবি ছাত্রলীগ নেতাকে বরণ করে নিলেন এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১০, ২০২৪,
  • 162 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন রায়পুরা থেকে সাত বারের নির্বাচিত সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
এর আগে রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে আসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব।
পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে ফুলের মালা দিয়ে এমপি রাজু তাকে বরণ করে নেন।
এসময় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু বঙ্গবন্ধু তনয়া দেশনেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা (শাবিপ্রবি) ছাত্রলীগকে যথাযথ ভূমিকা পালন করতে সদা সচেষ্ট থাকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভা শাখা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী, শাবিপ্রবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক জিষ্ণু চক্রবর্তী, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: দুলাল মিয়া, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার হোসেইন শাবিপ্রবি, রায়পুরা উপজেলা ও নরসিংদী জেলা শাখার বিভিন্ন নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category