
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওয়াতায় বেলাব উপজেলার নিলক্ষীয়া – লক্ষীপুর সড়কের ৯৮১ মি. চেইনেজে ব্রক্ষপুত্র সংযোগ খালের উপর ৯০.১০ মিটার দের্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্ভোধন করেন শিল্প মন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
শনিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার নিলক্ষীয়া – লক্ষীপুর সড়কের ৯৮১ মি. চেইনেজে ব্রক্ষপুত্র সংযোগ খালের উপর ৯০.১০ মিটার দের্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্ভোধনে আসেন শিল্প মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান (পিপিএম), উপজেলা প্রকোশলী গোলাম সারোয়ার, সল্লাবাইদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমান উল্লাহ আমান, মো. জোনায়েদ হোসেন (পারভেজ), বেলাব সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া প্রমুখ ।