১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩,
  • 390 Time View

স্টাফ রিপোর্টার:

‘বাংলার প্রতিচ্ছবি’ স্লোগানকে ধারণ করে গৌরব ও সাফল্যের সাথে ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরসিংদীর রায়পুরায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মোহনা টিভির রায়পুরা প্রতিনিধি বিনা আক্তারের সার্বিক তত্বাবধানে বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করে রায়পুরা মোহনা টিভির দর্শক ফোরাম।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

এসময় আরোও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, আইসিটি অফিসার তুষার ভট্টাচার্য, নির্বাচন কর্মকর্তা আযহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম প্রমূখ।

রায়পুরা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম শরিফ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category