১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা ১ঃ আহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৬, ২০২৩,
  • 212 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন। রবিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার বৌকণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মিজানুর এর পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাদের পরিবারের সকলে কিশোরগঞ্জের ইটনায় থাকে। গতকাল সে আত্বীয় মনির হোসেনের বাড়িতে দুটি বাছুর কিনতে আসে। সেখানে তার দুইটি গরু পছন্দ হলে সে তা কিনে নেয়। রবিবার হরতাল থাকায় তারা রাতে গরুগুলো পিকআপে নিয়ে যাওয়ার চিন্তা করে। রবিবার ভোরে তারা পিকআপ যোগে দুইটি গরু নিয়ে যাওয়ার সময় রায়পুরা পৌরসভার বৌকণ্ঠপুরে পৌঁছলে গরু চোর সন্দেহে তাদের আটকায় এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মিজানুর মারা যায়। আর সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাদের হাসপাতালে নিয়ে যায় ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আলম ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের স্বজন মর্জিনা বলেন, মিজানুর গরু দুইটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকার শাহজাহান গং রা তাকে আটক করে। তাকে আটকানোর পর শাহজাহানকে স্ট্যাম্প দেখানো হয়। আমার ভাইয়ের (ক্রয়কৃত ব্যক্তির) সাথে কথা বলানো হয়। তারা গরু কিনে নিয়ে যাচ্ছে বললেও মানেনি। তারা রড দিয়ে বেধরক মেরে ও পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওদের আটকাতে গিয়ে ভাবী আলেয়া ও ভাই আনোয়ার ও আহত হয়েছে। বিনাদোষে আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলা হল।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। আর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category