৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে নির্বাচনে ইসলামী ঐক্যজোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩,
  • 160 Time View

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আশা করছি নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কাদের মোল্লা এ-সব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে যেন পেশি শক্তির প্রভার না থাকে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটারার ঈদ ও উৎসবের আনন্দ হিসাবে গ্রহণ করতে উন্মুখ হয়ে আছে। এই উৎসবকে যেন জলাঞ্জলি না দেওয়া হয় এ ব্যাপারে প্রশাসনে প্রতি আহবান জানাই। আমি রায়পুরাবাসীর দোয়া কামনা করছি। ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারলে আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ সময় ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা, রায়পুরা উপজেলা প্রেসক্লাবে সভাপতি হারুনূর রশিদ, সিনিয়র সহ-সভাপতি সাধন দাস, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদির, সদস্য সাদ্দাম উদ্দিনসহ ইসলামী ঐক্যজোটের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) নরসিংদী-৫ আসনের মনোনয়ন যাচাই শেষে দশজন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে একমাত্র ইসলামী দল হিসাবে ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা ভোটের মাঠে আ. লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজুসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়াই করবেন।

নরসিংদী-৫ সংসদীয় আসনে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ২৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category