
ইতি খানম, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার হলরুমে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লাকানিজ লাকি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, ইউপি চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার আহ্বান জানান।