
ইলিয়াছ হায়দার:
নরসিংদীর-৩ শিবপুর আসনের বাঘাব ইউনিয়নে স্মার্ট বুথ উদ্বোধন করলেন।আওয়ামীলীগের নিবেদিত প্রাণ মোহসিনা জান্নাত রিমি। স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশনায় নিজ এলাকায় স্মার্ট বুথ স্থাপন করেন তিনি।
(৬ ডিসেম্বর) বুধবার মোহসিনা জান্নাত রিমি’র নিজের এলাকায় স্মার্ট বুথটি উদ্বোধন করেন। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস সরকারের সঞ্চালনায় বাঘাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিলন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
বাঘাব ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান খান ও সাধারণ সম্পাদক কাজল সরকার। বাঘাব দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাসেম, সেচ্ছাসেবক লীগ নেতা আজিম উদ্দিন, লুৎফর রহমান মোল্লা, শ্রমিক নেতা সাইদ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়া ও নৌকার প্রার্থী ফজলে রাব্বী খানের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে,মোহসিনা জান্নাত রিমি অটো চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ ও উপস্হিত সবার মাঝে আলোচনা ও দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়।