
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমানের বিদায় বেলায় আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের আয়োজনে বদলী জনিত বিদায় অনুষ্ঠান হয়।
বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সাংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন ও থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পরেন সাথে সকলের চোখে পানি চলে আসে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, মির্জানগর ইউপি চেয়ারম্যান হাজি মোঃ বসির উদ্দিন রিপন, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া খা, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার, চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, পাড়াতলি ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, নিলক্ষ্যা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, মির্জারচর ইউপি চেয়ারম্যান মাফুজা মানিক প্রমুখ।
প্রসঙ্গত, মোঃ আজগর হোসেন দীর্ঘ দুই বছর আট মাস
রায়পুরা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে (ওসি) প্রায় দুই বছর ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। সম্প্রতি নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় এবং ওসি বেলাব উপজেলায় বদলী হন।
রায়পুরা উপজেলায় দায়িত্ব পালনকালে একজন জনবান্ধব ও মানবিক ইউএনও এবং ওসি হিসেবে সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেন। গরীব ও অসহায় মানুষেরা তাদের কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হন।