
ইলিয়াছ হায়দার,শিবপুর:
নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলকক্ষে বাংলার নারী জয়ীতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। “নারীর জন্য বিনোয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার এই দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা,ক্রেষ্ট ও সনদ বিতরণ।
৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সামসুল আরেফিন, সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপ-পরিচালক,মহিলা বিষয়ক অধিদপ্তর সেলিনা আক্তার।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সফল নারী সাবরিনা আক্তার,শিক্ষা ও চাকুরীতে সফল সাথী আক্তার,সফল জননী শিরীন সুলতানা,নির্যাতন মুছে নতুন উদ্যমে জীবনে সফল রোকেয়া বেগম,সমাজ উন্নয়নে অবদান রাখায় সাবিনা আক্তার সহ
৫ জন জয়ীতাকে ক্রেষ্ট ও সনদ দেওয়া হয়।