১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩,
  • 190 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় সবুজ মিয়া(২৫)নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৩ যাত্রী গুরুতর আহন।
নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশা-মাখা ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চালবুঝাই ট্রাক এবং বিপরীত দিখ থেকে আসা ঢাকাগামী ডেনিশ কোম্পানির মিনি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে মাহমুদাবাদ এলাকায় আসা মাত্রই উভয় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালবুঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকে। একই সাথে মিনি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চালক নিহত ৩ যাত্রী আহত হন। এ ঘটনার পর পর উভয় গাড়ির চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। পুলিশী ভয়ে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘সকালে উভয় গাড়ির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চাল বুঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক হতভম্ব হয়ে নিয়ন্ত্রণ হারায়। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত তিন যাত্রী আহত হন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব থেকে বারৈচা মরজাল এলাকা জোরে সিএনজির মত বিভিন্ন নিষিদ্ধ যানবাহন পুলিশকে মেনেজ করে নিষিদ্ধ সময় চলাচল করে। ফলে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা গুলো ঘটছে। কিছুদিন পর পর দূর্ঘটনায় মানুষ মারা যায়। গত কয়েক মাসে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ চলে গেছে। স্থানীয়রা নিচক এমন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে মুক্তি চায়।
মুছাপুর ইউপি সদস্য লিয়াকত আলী বলেন,দূর্ঘটনার পর পর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা বিনাময়নাতন্তে লাশ দাফনে থানায় আসছি। আলাপ আলোচনা চলছে পরে কথা বলি।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সফর উদ্দিন ঘটনাস্থলে এ বিষয়ে জানতে চাইলে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করে বলেন, ঘটনাস্থলে আপনি এসেছেন অনুসন্ধান করে কারন বের করেন। বক্তব্য দিবো না, থানায় বসেন।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক ওসি সাজু মিয়া মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category