১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৪৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় বিজয়োৎসব উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩,
  • 329 Time View

 

আব্দুল বাতেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় বিজয়োৎসব উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পদক প্রদান, পুরস্কার বিতরণী ও বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে হাসনাবাদ পাবলিক লাইব্রেরির আয়োজনে ও কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ত্রিশজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইউপি চেয়ারম্যান একে এম ফজলুল করিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান অওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং টানা ৬ বারের সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে ৭ম বারের মতো এমপি বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান।

হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ছাত্তার, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ, যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক খান মিঠু, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সালাউদ্দিন, কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামরুল ইসলাম, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অথিতিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category