১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাব প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত: নিলু সভাপতি, সম্পাদক আমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩,
  • 291 Time View

 

মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ
নির্বাচন সম্পন্ন। তৃতীয় বারের মতো নির্বাচনে আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন নিলু সভাপতি এবং মাই টিভি বেলাব উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন হলরুমে আহবায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল,এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।নির্বাচনে সিনিয়র সহ সভাপতি স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক আলমগীর পাঠান নির্বাচিত হয়। সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২২জন সদস্যের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে
আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন। নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদত হোসেন রাজু, সহ সভাপতি খন্দকার আমির হোসেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সাহ সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category