১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর রায়পুরায় প্রাক্তন ছাত্রের হাতে শিক্ষিকা জখম

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪,
  • 216 Time View

 

শাহানাজ ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রাক্তন ছাত্র জিহাদের হাতে ফেরদাউস আক্তার(৫০) এক শিক্ষিকাকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে।

গত বুধবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, জিহাদ মিয়া(২২) তার পিতা রমজান মিয়া(৫০) মা লায়লী বেগম (৪৫) জেরিন আক্তার(২০) সহ অজ্ঞাত নামা ২-৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী জানান, আমি খানাবাড়ি নিউ মডেল উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষিকা। গত কিছুদিন পূর্বে মির্জানগর ইউনিয়নে রাজু ভাইয়ের নৌকার মিছিল করতে গিয়ে আমার ছেলে জাহিদের গায়ে ধাক্কা লাগায় জাহিদ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনাটি আমার ছেলে বাড়ি এসে আমার সাথে শেয়ার করে। উক্ত ঘটনাটি আমি বাড়ি হইতে খানাবাড়ি স্কুলে যাওয়ার পথে হোগলাকান্দি কবরস্থানের সামনের রাস্তায় জাহিদের কাছে জানতে চাওয়ায় ছুরি, লোহার পাইপ, রড, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর অর্তকিত হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। বিচার চাইতে গিয়ে আমার স্বামী মোঃ নজরুল ইসলাম (৫৫) কে তাদের বাড়িতে গেলে শরীরের বিভিন্ন স্থানে মারধর করিয়া গুরুত্বর নীলাফুলা জখম করে। গলায় থাকা দশ আনা ওজনের ষাইট হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়া যায়। আমি ও আমার পরিবারের লোকজনদের জীবনে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে। বিবাদীগণের উক্ত কর্মকান্ডে আমি ও আমার পরিবারের লোকজন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইয়া আতংকের মধ্যে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। উক্ত ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি।
রায়পুরা থানার আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সুষ্ঠ তদন্তের সাপেক্ষে দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category