
ইলিয়াছ হায়দার, শিবপুর:
মাছিমপুরে ইমা এন্টারপ্রাইজের আয়োজনে সেরা ডিলারদের মাঝে পুরুস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএমসি গ্রুপের সিএমও মোবারক আলী ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইষ্টার্ণ সিমেন্টের এজিএম মোঃ নুরুল আমিন শিপন, মদিনা সিমেন্টের ডিএমসি মোহাম্মদ নাসির উদ্দিন শাহীন, অধ্যক্ষ একরামুল হক চন্দন, প্রফেসর সফিকুল ইসলাম,ইমা এন্টারপ্রাইজের কর্ণদারের জামাতা পুলিশ কর্মকর্তা রকিবুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, বিএমসি কেমিক্যালের কর্মকর্তা মোঃ তাইজুল ইসলাম প্রধান।
কোরআন তেলাওয়াত করেন, মোঃ জিহাদ প্রধান।
উপস্হাপনায় ছিলেন, মদিনা সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ ইলিয়াস।
আলোচনা সভা শেষে সেরা বিক্রেতাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।