১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় ট্রেনে কাটা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 279 Time View

 

সিমা বেগম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
(১৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশের অদূরে মহিষমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সাবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টায় দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশন অতিক্রমের পর পূর্ব পাশের অদূরে মহিষমারা এলাকায় আসার পর ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহ থেকে হাত পা চিহ্ন বিচিন্ত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তাঁর পরনে ছিল শার্ট ও জ্যাকেট লুঙ্গি। খবর পেয়ে সকাল ১২ টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে খন্ড বিকন্ডিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর নাম-পরিচয় সনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি অসাবধান বসত রেললাইন ধরে হাঁটছিলেন। চলন্ত ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তাঁরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান জানান, সকালে পর্যটক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি নিহতের খবর পেয়ে দুপুর ১২ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category