
স্টাফ রিপোর্টার:
এপেক্স ক্লাব অব রায়পুরা- নরসিংদী ক্লাব নম্বর ১৩৬ জেলা ০১। আজ ২০ জানুয়ারী২৪ ইং এপেক্স ক্লাব অব রায়পুরা নরসিংদী এর ৪৯ তম ডিনার ও ২৯ তম বোর্ড মিটিং রায়পুরাস্থ্য পৌর এলাকায় জোনাকী টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২০২৩ বর্ষের প্রেসিডেন্ট এপে সুলতান খান প্রথম পর্বে মিটিং শুরু করেন এবং ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট এপে মো. মোস্তফা খান এর নিকট কলার ও গেবেল হস্তান্তর করেন। পাশাপাশি ২০২৩ বর্ষের ডিরেক্টরি সকল এপেক্সিয়ানদের নিকট হস্তান্তর করেন।
এতে উপস্থিত ছিলেন ২০২৪ এর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে মো. মেহেদী হাসান আলমগীর, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. সামসুল হুদা আনসারী, ট্রেজারার এপে. ফাহিম আহমেদ খান, সার্ভিস ডাইরেক্টর এপে মো খুরশেদ আলম, মেম্বারশিপ এটেনডেন্স ডিরেক্টর এপে হাবিবুর রহমান খান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপে মুস্তফা মিয়া, সাধারণ সদস্য এপে শওকত আকবর খান, এপে শাজাহান মিয়া, এপে মোশাররফ, মোহর আলী সহ রায়পুরা প্রেসক্লাবের ভাইস চেয়ারম্যান এস এম শরিফ মিয়া, রায়পুরা রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি বিনা আক্তার, ডেইলী পোস্ট এর প্রতিনিধি তাছলিমাআক্তার সহ আরো অনেকে।
নতুন প্রেসিডেন্ট সহ নতুন বর্ষের সকল সদস্য তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন। সকলে একাত্মতা ঘোষণা করেন ক্লাবের সকল কর্ম সঠিক সময়ে সঠিক নিয়মে বাস্তবায়নের পাশাপাশি জাতীয় সভাপতির থিমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষে।