১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরা লায়ন্স ক্লাবের ফ্রী ডেন্টাল ক্যাম্পে সেবা নিলেন দুই শতাধিক মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪,
  • 259 Time View

শাহানাজ ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় লায়ন্স ক্লাব অপ রায়পুরা
২০১৮ সাল থেকে প্রতিবছরের এ বছরেও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদ্‌যাপন করা হয়।
বুধবার উপজেলার পৌর শ্রীরামপুর সূর্যি ডেন্টাল কেয়ারে সকাল ১০ টা থেকে শুরু করে একটানা বেলা ৩ ঘটনা পর্যন্ত চলে এ ক্যাম্প।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা লায়ন্স ক্লাবের সভাপতি আল আমিন ভূইয়া, সহ সভাপতি রকিবুল আলম রুবেল, সাধারণ সম্পাদক মো ফিরুজ মিয়া প্রমূখ।

রকিবুল আলম রুবেল বলেন, ‘উদ্দেশ্য একটাই ওরাল কেয়ার ও দাঁতের যত্নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগ নির্ণয় প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ৫ বছর যাবত এই দিবসে এই ডেন্টাল ক্যাম্পটির মাধ্যমে মানুষের সেবা করে আসছি। সংগঠনের পক্ষ থেকে গরীব আসহায় মানুষকে গাছ সেলাই মেশিন কম্বলসহ নানাবিধ সহযোগিতা সেবা করে আসছে। সংগঠনের গতিশীলতা সার্বিক পরামর্শ সহযোগিতা করে আসছেন সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সহধর্মিণী লায়ন্স মিসেস কল্পনা রাজিউদ্দিন। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।’
সভাপতি আল আমিন ভূইয়া বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত পাঁচ বছর যাবত লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ফ্রী ডেন্টাল ক্যাম্প করে আসছি। সেবার পাশাপাশি পরামর্শ ফ্রী ঔষধ বিতরণ করা হয়। দুই শতাধিক গরীব আসহায় মানুষকে সেবা দিতে পেরে খুবই আনন্দিত। সামনে আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। তার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।’
প্রধান অতিথি লায়লা কানিজ লাকি বলেন, ‘শহীদ দিবস উপলক্ষে এমন সুন্দর উদ্যোগতাদের স্বাগত ধন্যবাদ জানাই। আশাকরি আগামীতেও তাদের এমন কার্যক্রম গুলো অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category