
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে পালিত হয়েছে জাতীয় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা হল রুমে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানা ওসি (তদন্ত)ফরিদুজ্জামান, বাজনাব গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, জেন্ডার প্রোমোটার সাইফুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব শাখার প্রচার সম্পাদক শাহিনুর আক্তার সহ বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য বৃন্দ, বাজনাব গার্লস স্কুলের শিক্ষার্থী বৃন্দ সহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন নারী দিবস কেবল একটি দিনের উদযাপন নয় এটি একটি প্রতিজ্ঞা নারীদের সমান অধিকার সমান সুযোগ এবং সমান মর্যাদা নিশ্চিত করার প্রতিজ্ঞা করা। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানীর ঘটনায় বক্তাগণ ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহিংস্রতা ও হয়রানীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।