১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরাতে গলায় ফাঁস দিয়ে যুবক-যুবতীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 146 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মো: সুজন মিয়া (৩০) নামে এক যুবক ও ফরিদা বেগম (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন ও থানা পুলিশ। নিহত সুজন মিয়া ওই ইউনিয়নের খানাবাড়ি এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে অপরদিকে নিহত ফরিদা বেগম একই ইউনিয়নের বাঙালীনগর এলাকার বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম এর মেয়ে। তাদের গোপনে সম্পর্ক ছিলো বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া রাতে তার নিজ দোকানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে সুজন দোকানের সাটার খুলতে দেরী হওয়ায় তার স্বজনরা এসে দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুজন সিলিং এর সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন বলেন, দুইজন আত্মহত্যা করেছে। তাদের মধ্যে একজন বাঙালীনগর ও আরেকজন মির্জানগর এলাকার। একজন রাতে আত্মহত্যা করেছে এবং আরেকজন সকালে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। তবে কি কারনে এই আত্মহত্যা ঘটেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে বলেন, মির্জানগরে দুইজনের আত্মহত্যার ব্যাপারে খবর পেয়েছি। দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু থানায় কোনো অভিযোগ আসেনি বিষয়টি তদন্ত স্বাপেক্ষে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category