১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৮, ২০২৪,
  • 142 Time View

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পলায়নরত ধর্ষককে মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো র‌্যাব-৮।
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১৭/০৩/২০২৪ইং তারিখ আনুমানিক ১৯১০ ঘটিকার সময় কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানাধীন ফুলঝুঁড়ি এলাকা হতে ০১ জন ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামী ১। মোঃ দুলাল খন্দকার(৩৫), পিতা- মৃত বারেক খন্দকার, সাং-দুমকি, ০২ নং ওয়ার্ড, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী’কে মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী জেলার দুমকি থানার দুমকি, ০২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির খন্দকারের মেয়ে ভিকটিম সাদিয়া আক্তার ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী। হঠাৎ ভিকটিম সাদিয়ার শারীরিক পরিবর্তন দেখা দিলে সে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার পরীক্ষা শেষে জানায় যে, সে ২৯ সপ্তাহ ০১ দিনের অন্তঃসত্ত¡া। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, গত ১৭/০৮/২০২৩ তারিখ রাত আনুমানিক ০৮০০ ঘটিকায় পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে আসামী দুলাল খন্দকার ভিকটিম সাদিয়াকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী দুলাল ভিকটিম সাদিয়াকে একাধিকবার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ২৮/০৮/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ১১০০ ঘটিকায় আসামী দুলাল পুনরায় ভিকটিম সাদিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

পরবর্তীতে ভিকটিম সাদিয়ার পিতা মোঃ কবির খন্দকার আসামী দুলাল খন্দকারের বিরুদ্ধে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি মামলা দায়ের করে, যা পটুয়াখালী জেলার দুমকি থানার মামলা নং-০৬ তারিখঃ ১৭/০৩/২০২৪ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ৫০৬ পেনাল কোড রুজু করা হয়। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৩/২০২৪ইং তারিখ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল আসামীকে মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category