
ইলিয়াছ হায়দার, শিবপুর (নরসিংদী):
দুলালপুর ইউনিয়ন ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে (২১ মার্চ বৃহস্পতিবার) সকালে গড়বাড়ী বাজারে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গ্বোস্বামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, আলহাজ্ব মো: সামসুল ইসলাম মোল্লা, জুনায়েদুল হক ভূইয়া (জুন), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, আলহাজ্ব মো: মাহবুব আলম মোল্লা তাজুল, প্রধান বক্তা শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।
প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আফজাল খান, সঞ্চালনা করেন আবদুল্লাহ মৃধা।
উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ।