
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন, সালাম গ্রহণ এবং শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রদর্শণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া লিটন , সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল হাসান, বেলাব থানার অফিসার ইনর্চাজ মোঃ আজিজুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা সহ প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।