১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে ৭শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪,
  • 156 Time View

 

হাবিব উল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে (০৫ এপ্রিল)রোজ শুক্রবার
নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- এম পি

শিল্পমন্ত্রী মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, জনবান্ধব বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়ে থাকে। তবে আজকের এ ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে। এতে উপজেলার কোন অসহায় মানুষ বাদ যাবে না। কেউ ঈদ সামগ্রী পাবে, কেউ অর্থ পাবে। মন্ত্রী এসময় নির্বাচনকালীন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জয় রায়, মনোহরদী কলেজের সাবেক ভিপি সাকলাইন জাহাঙ্গীর স্বপন প্রমুখ।

পরে মন্ত্রী উপজেলার আনসার বাহিনীর সদস্যসহ অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল চাল, সেমাই, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, সাবান, শ্যাম্পু ও টুথপেস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category