১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪,
  • 147 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় একে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯এপ্রিল) সারাদিন ব্যাপী রায়পুরা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েলের উদ্যোগে প্রায় দুই হাজার অসহায় নারী / পুরুষ কে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়নে শতশত মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।

এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন এত সুন্দর করে এই ঈদ সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েল জানান, এই একে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের তাদের নিজস্ব অনুদান নিয়ে হাটাহাটি পা পা করে এতটা বছর ধরে চলছে। আমরা রায়পুরা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের খেদমত করতে সবসময়। তিনি আরও বলেন পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ফাউন্ডেশন উদ্যোগ অসহায় মানুষদের পাশে থেকে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যানুযায়ী সবসময় সাহায্য সহযোগীতা করছি। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা রাখছি।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজল হোসাইন, রায়পুরা পৌর আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আফজল,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category