
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
মুসলিম মিল্লাতের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়াছেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব , বিশিষ্ট সমাজ সেবক, মো. মিজানুর রহমান মোল্লা।
মো. মিজানুর রহমান মোল্লা বলেন ঈদ মুসলিম জাতীর জন্য একটি আনন্দের দিন। আসুন আমরা সবাই এ আনন্দের দিনকে উদ্দেশ্য করে অতিতের লোভ- লালসা, হিংসা- বিদ্বেষ ভুলে গিয়ে একটি সুন্দর জীবন গঠন করি। তিনি বলেন পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।