১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৫, ২০২৪,
  • 127 Time View

 

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে এক রাতের ব্যবধানে ঘর তুলে জমি দখলের অভিযোগ করেন আসাদুজ্জামান ও নুরুজ্জামান নামক দুই সহোদর ও তাদের পরিবারের সদস্যরা। শুধু ঘর নয় রাতেই মাটি ভরাট করে, রোপিত গাছপালা কেটে জমি দখল করে আরো স্থাপনা নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করার অভিযোগ মো. আবুল কাশেম, সোহেল মিয়া, রাকিবুল বলম গংদের বিরুদ্ধে। ১৫ এপ্রিল রোজ সোমবার বেলাব প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মলনে নুরুজ্জামান ভূঁইয়া , আসাদুজ্জামান ভূঁইয়া ও তাদের মা নূরজাহান বেগম এবং অন্যান্য আত্মীয়স্বজন উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রমাণাদি উপস্থাপন করে জানান যে, নুরুজ্জামান ভূঁইয়া ও আসাদুজ্জামান ভূঁইয়ার পিতা এবং নুরজাহান বেগমের স্বামী মৃত মো. আক্তারুজ্জামান ভূঁইয়া ১৯৯০ সালে বেলাব মৌজায় ৫৭২ দাগে (আর এস ১৪৪০) সাত শতাংশ জমি মৃত দুরুজ আলী নামক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে দখল বুঝে নেন এবং বিভিন্ন বৃক্ষের চারা রোপন করেন। পরবর্তীতে নামজারী করার সময় ভুলবশত আর এস ১৪৪০ এর স্থলে ১৪৩৯ দাগে নামজারী হয়। মূলত এই ভুলকে পূঁজি করে আবুল কাশেম, সোহেল মিয়া ও রাকিবুল, আলমরা রাতের আঁধারে দু’সপ্তাহ আগে উল্লেখিত জমির গাছ কাটে ও আংশিক ইটের দেয়াল দিয়ে ঘর উঠায়। নুরুজ্জামান বলেন, প্রতিপক্ষ ইতিমধ্যে একটি জাল দলিল তৈরি করে যার ফলে উল্লেখিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৬ জানুয়ারী ২০২৪ তারিখে করা একটি দেওয়ানী মামলা চলমান। মামলা চলমান থাকায় এবং উল্লেখিত ব্যক্তিগন ক্ষমতাশালী ও স্থানীয় হওয়ায় রাতের আঁধারে তারা এ কাজগুলো করছে। তবে প্রতিবারই বাঁধাপ্রাপ্ত হলে প্রতিপক্ষ পালিয়ে যায়। সর্বশেষ ১০ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাতে সকলের অজ্ঞাতে তরিগরি করে মাটি ভরাট করে আংশিক ইটের দেয়াল দিয়ে একটি ঘর উঠায়। আমরা সংশোধিত দলিল ও নামজারী হাতে পেয়েছি। এ ব্যাপারে সোহেল মিয়ার সাথে কথা হলে তিনি জানান ১৪৪০ দাগটি আমাদের মালিকানাভুক্ত হওয়ায় আমরা বৈধভাবে এখানে ভোগদখলে আছি বহুবছর যাবত। আমার জমিতে আমি ঘর তুলবো, গাছ কাটবো এটাই তো স্বাভাবিক। বরং প্রতিপক্ষ আমাদেরকে মামলা ও হুমকি দিয়ে নির্যাতন করছে। রাকিবুল আলম জানান, আমি আমার সম্পত্তি আগেই বিক্রি করে দিয়েছি তাই এ ব্যাপারে আমার কোন কথা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category