১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ছাত্রলীগকে মানবিক কাজে গতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রীতি কবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৪, ২০২৪,
  • 243 Time View

 

মোঃ বাদল মিয়াঃ

বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ছাত্রলীগ অধিকার সংক্রান্ত আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন সহ নানা প্রকার গণমূখী আন্দোলনে শরীক থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে। তেমনি এই দলটিতে আশ্রয় নিয়ে অনেক নেতা-কর্মী বিভিন্ন ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়েছেন। গুম, খুন, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, মাদকসেবন, জুয়া, ব্যভিচার, যৌন হয়রানি, সাধারণ শিক্ষার্থীদের টর্চার, অত্যাচারের হুমকি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে কৌশলে বাংলাদেশ ছাত্রলীগের সুনাম বিনষ্ট করার পাঁয়তারা করেছে। এসবের দায় বাংলাদেশ ছাত্রলীগ কখনো নেয়নি। ব্যক্তির অপরাধের দায় পুরো সংগঠন কখনো ‍নিতে পারেনা। তাই বাংলাদেশ ছাত্রলীগের নামে কেউ যদি কোন অপকর্ম করে তাকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই সংগঠন বরাবরই গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও প্রশংসনীয় ভূমিকা ছিলো। ছাত্রলীগের দায়িত্ব ও কর্তব্য হলো- গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলা, নীতি ও আদর্শকে ধারণ করা। বাস্তবত, সব ছাত্র সংগঠনই অপরাধ করে। কিন্তু অভিযুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের বিচার না হওয়ায় তাদের বিরুদ্ধে প্রচার হয় বেশী। এরকম অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে। শিক্ষা, শান্তি ও প্রগতির সমন্বয়ে যে বাংলাদেশ ছাত্রলীগ তা ভিন্নমত দমনের দায়ে অভিযুক্ত হতে পারেনা। সেজন্য ভবিষ্যতে বাংলাদেশ ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে বা এই ব্যানার ব্যবহার করে সন্ত্রাস উসকে দিলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ছাত্রলীগ কে বিতর্কিত করতে যারা এই সংগঠনের মধ্যে প্রবেশ করে অপরাধে জড়িয়ে পরবে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান।’ প্রীতি কবি মনে করেন, বর্তমান দেশের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল মানবিক কাজে গতিশীল হলে দেশ শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category