১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত, গুরুতর আহত হয় দুইজন

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২২, ২০২৪,
  • 127 Time View

 

মোঃ বাদল মিয়াঃ

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের উত্তর পাড়া সংলগ্ন নুনদের চক নামক স্থানে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত আহত দুইজন। নিহতরা হলেন শরিফা বেগম(৪৮) স্বামী কামাল মিয়া,ইমন মিয়া(১২) পিতা কামাল মিয়া তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ‌। কাইয়ুম মিয়া (২৫) পিতা হাতেম মিয়া তার বাড়ি রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামে। আহতরা হলেন কামাল মিয়া (৫৫) পিতা মৃত সাত্তার মিয়া,কেরামত নামের আরেকজন গুরতর আহত হয়। আহত দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। জানাযায়,প্রতিদিনের ন্যায় ফসলি ধানের জমি থেকে ধান কাটার জন্য কামাল মিয়া তার দুই সন্তান সহ সাতজন নিয়ে জমির ধান কাটতে যায়। শরিফা বেগম ঐ নয়জনের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়ে যায়।বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কিছু লোক পাশে থাকা জমির ইন্জিনের ছোট্ট গুরফিতে আশ্রয় নেয়।বাকি পাঁচজন জায়গা না পেয়ে খালি মাঠে গামছা মাথায় দিয়ে বসে থাকে শোনা যায় ইমন গামছার নিচে বসে মোবাইলে দেখতে ছিলো যারা খালি মাঠে গামছার নিচে ছিলো এর মধ্যে তিন জনই বজ্রপাতে নিহত হয় এবং দুইজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন আমিও শুনেছি বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহতের ঘটনা। কিছুক্ষণের মধ্যে তাদেরকে দেখতে হাসপাতালে যাব।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category