
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সুটুরিয়া মহাবিদ্যালয় ও কারিগরি (বিএম) কলেজের শুভ উদ্ভোধন উপলক্ষ্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে (শুক্রবার) বিকাল ৩ টায় সুটুরিয়া মহাবিদ্যালয় ও কারিগরি (বিএম) কলেজের শুভ উদ্ভোধন করেন ভাওয়ালের চর জুনিয়র মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খুরশিদ আলম (আংগুর মাষ্টার)।দুলাল মাষ্টারের সভাপতিত্বে শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুটুরিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।