
মোঃ বাদল মিয়াঃ
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের উত্তর পাড়া সংলগ্ন নুনদের চক নামক স্থানে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত আহত দুইজন। নিহতরা হলেন শরিফা বেগম(৪৮) স্বামী কামাল মিয়া,ইমন মিয়া(১২) পিতা কামাল মিয়া তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে । কাইয়ুম মিয়া (২৫) পিতা হাতেম মিয়া তার বাড়ি রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামে। আহতরা হলেন কামাল মিয়া (৫৫) পিতা মৃত সাত্তার মিয়া,কেরামত নামের আরেকজন গুরতর আহত হয়। আহত দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। জানাযায়,প্রতিদিনের ন্যায় ফসলি ধানের জমি থেকে ধান কাটার জন্য কামাল মিয়া তার দুই সন্তান সহ সাতজন নিয়ে জমির ধান কাটতে যায়। শরিফা বেগম ঐ নয়জনের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়ে যায়।বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। কিছু লোক পাশে থাকা জমির ইন্জিনের ছোট্ট গুরফিতে আশ্রয় নেয়।বাকি পাঁচজন জায়গা না পেয়ে খালি মাঠে গামছা মাথায় দিয়ে বসে থাকে শোনা যায় ইমন গামছার নিচে বসে মোবাইলে দেখতে ছিলো যারা খালি মাঠে গামছার নিচে ছিলো এর মধ্যে তিন জনই বজ্রপাতে নিহত হয় এবং দুইজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন আমিও শুনেছি বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহতের ঘটনা। কিছুক্ষণের মধ্যে তাদেরকে দেখতে হাসপাতালে যাব।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।