
ইলিয়াছ হায়দার, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির সহধর্মিণী ফেরদৌসী ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম মৃধা পেয়েছেন ৪৩ হাজার ০৭৯ ভোট, আসাদুজ্জামান আসাদ পেয়েছেন১৩৩৮৮ভোট, একে ফজলুল হক সোনা মিয়া মাষ্টার পেয়েছেন ৮৫৩ ভোট। রিটার্নিং অফিসার
মোঃ মোশারফ হোসেন নির্বাচন পরিচালনা করেন।