
শাহনাজ ইসলাম পুতুল, নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব রায়পুরার নতুন কমিটি গঠন প্রেসিডেন্ট রকিবুল আলম রুবেল সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান স্বপন এবং ট্রেজেরার নাসিমা বেগম।
নরসিংদী (০৫) রায়পুরা আসন থেকে বারবার নিবার্চিত মাননীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী জননেতা রাজিউদ্দিন আহম্মেদ রাজু এম পি সাহেবের সহধর্মিণী লায়ন্স ক্লাব ড্রিস্টিক ৩১৫এ১ এর সাবেক গভর্নর,শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন লায়ন্স ক্লাব অব রায়পুরায় নতুন কমিটি ঘোষণা করেন, প্রেসিডেন্ট রকিবুল আলম রুবেল সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান স্বপন ও ট্রেজেরার নাসিমা বেগম।
লায়ন্স ক্লাব একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর্ত মানবতার সেবায় জনকল্যাণমুখী কাজ করে বিশেষ সুনাম অর্জন করে চলেছে বাংলাদেশের প্রতিটি দ্বারপ্রান্তে। অসহায় দরিদ্র নিপীড়িত বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। উল্লেখযোগ্য যে লায়ন্স ক্লাব প্রতিষ্ঠানটি প্রতি বছর গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। নদী ভাঙ্গন এলাকায় ঘর বাড়ি নির্মাণসহ ত্রাণ বিতরণ করেন। তাছাড়া সুবিধা বঞ্চিত এলাকায় ব্লাড ক্যাম্প এবং ফ্রি ডেন্টাল ক্যাম্পিং এর মাধ্যমে এলাকায় সেবা প্রদান করে থাকেন। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে আর্ত মানবতার সেবায় এগিয়ে গিয়ে
সকল সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে নিজেদেরকে এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবেন বলে তারা আশাবাদী। রায়পুরায় নবগঠিত লায়ন্স ক্লাবের সভাপতি রকিবুল আলম রুবেল সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান স্বপন এবং ট্রেজেরার নাসিমা বেগম জানান যে, লায়ন ক্লাবের সকল সেবা সমূহ আমরা আমাদের একতার মাধ্যমে সমগ্র রায়পুরায় আর্ত মানবতার সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চাই।